Screenshot
নিউজ আলবানি ডেস্ক ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের আলবানিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আলবানির মেডিসন এভিনিউয়ে কারি হাউস রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
বিএনপির নিউইয়র্ক আলবানি শাখার সভাপতি মোঃ আমিনুর রহমান খোকনের সভাপতিত্বে এবং শাটারে সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আপস্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। এছাড়াও আলবানি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, সরকার পরিচালনার সাফল্য ও মানবিক ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। সেসময় তারা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপোসহীন নেত্রীত্ব ও দেশ পরিচালনার সাফল্যের কথা তুলে ধরেন। তারা বাংলাদেশের সদ্য ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সফল বাজেট হিসেবে বর্ণনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ তার সরকারের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, রাষ্ট্রগঠনে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে তাঁর ভূমিকার কথা উঠে আসে। বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।
শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিএনপির নিউইয়র্ক আলবানি শাখার সভাপতি মো. আমিনুর রহমান খোকন।
