Screenshot
নিউজ আলবানি ডেস্ক॥ আলবানির নর্থ লেক স্ট্রিটে নতুন আঙ্গিকে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় রেস্টুরেন্ট শ্যাফ্রন। বিশেষায়িত চাইনিজ, স্প্যানিশ ও বাংলাদেশি খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে আগামী ৯ জুন থেকে রেস্টুরেন্টটি পুনরায় চালু হবে বলে জানিয়েছেন এর সত্তাধিকারী মিল্টন রোজারিও।
তিনি জানান, নতুন এই যাত্রায় থাকছে কিছু নতুন ও ব্যতিক্রমধর্মী খাবারের সংযোজন। অল্প সময়ের মধ্যেই শ্যাফ্রনের একটি নিয়মিত ক্রেতাশ্রেণি গড়ে উঠেছে। তাঁদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়েই নতুন মেনু ও পরিবেশনার পরিকল্পনা করা হচ্ছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আশা করছে, ভিন্ন স্বাদের খাবার ও আন্তরিক পরিবেশনার মাধ্যমে শ্যাফ্রন আবারও আলবানির খাদ্যরসিকদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠবে।
