Screenshot
নিউজ আলবানি ডেস্ক॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলবেনী নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১১ জুন বৃহস্পতিবার বিকেল ৭টায় নিউইয়র্কের মেডিসন এভিনিউস্থ কারি হাউস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা গবেষক শেখ শহিদুজ্জামান। এছাড়া নিউইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আলবানি নিউইয়র্ক বিএনপির সভাপতি মো. আমিনুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার এক বিবৃতিতে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
