Screenshot
নিউজ আলবানি ॥ নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবানির প্রাণকেন্দ্র ৩১৫ সেন্ট্রাল এভিনিউ প্রবাসী বাঙালির এক পরিচিত ঠিকানা। এখানেই গুলশান ক্যাফে অ্যান্ড সুইটস। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া এনে রেস্তোরাঁটি এবার চালু করেছে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজস্ব মোবাইল অ্যাপ। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এখন আরও সহজে খাবার অর্ডার করতে পারবেন এবং রেস্তোরাঁ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
গুলশান ক্যাফে অ্যান্ড সুইটস কেবল একটি রেস্তোরাঁ নয়, এটি যেন আলবানির বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ। এখানে প্রতিটি পদে মিশে থাকে দেশের মাটি, মানুষের স্মৃতি আর ঐতিহ্যের গভীর ছোঁয়া। ‘Authentic Bangladeshi Flavors, Warm Hospitality’ এই মূলমন্ত্রকে ধারণ করে রেস্তোরাঁটি বাঙালির খাবারের আসল স্বাদ ও আন্তরিক আপ্যায়নের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয়।
এখানকার প্রতিটি রান্নার সুবাসে ভেসে ওঠে ঢাকার ব্যস্ততা, চট্টগ্রামের সমুদ্র, কিংবা গ্রামবাংলার নিসর্গ। ভাত, ভর্তা, কাবাব, বিরিয়ানি থেকে শুরু করে ঐতিহ্যবাহী মিষ্টান্ন সবকিছুতেই রয়েছে নিখুঁত স্বাদের প্রতিশ্রুতি। আর সেই সঙ্গে রয়েছে এক উষ্ণ, প্রাণবন্ত পরিবেশ, যেখানে বসলে মনে হয় এ যেন নিজের ঘর, নিজের মানুষ।
প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও গুলশান ক্যাফে অ্যান্ড সুইটস বাঙালিয়ানার সেই চিরচেনা স্বাদ ও আবেগকে বাঁচিয়ে রেখেছে। নতুন মোবাইল অ্যাপ চালুর মাধ্যমে তারা সেই অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত এবং আধুনিক করে তুলেছে যাতে প্রতিটি বাঙালি, কিংবা বাংলাদেশের স্বাদে মুগ্ধ যে কেউ, খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই স্বাদের জগতে।
