সুজন আহমেদ ॥ নিউইয়র্কের কুইন্সে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রী মেকানিক্যাল ইয়াঙ্কার্স-এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। স্থানীয় গুলশান ট্যারেস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ঢল নেমেছিল নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক এবং গ্রী মেকানিক্যাল ইয়াঙ্কার্স-এর পরিচালক তোফায়েল লিটন চৌধুরী আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রবাসের ব্যস্ত জীবনে এই ধরনের আয়োজন কিভাবে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি করে, তা তুলে ধরেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কনসাল জেনারেলের বক্তব্য অতিথির বক্তব্যে কনসাল জেনারেল মো. মোজাম্মেল হক প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সাফল্যের প্রশংসা করেন এবং রমজানের গুরুত্ব তুলে ধরে। ইফতারের ঠিক আগ মুহূর্তে মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনটি ছিল নিউইয়র্ক প্রবাসীদের এক মিলনমেলা।
