আলবানি সিটিতে হিটিং বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো বাসিন্দা ঘরে তাপ বা বিদ্যুৎ না পান, তাহলে অবিলম্বে City’s Non-Emergency Line-এ ফোন করতে হবে।
📞 নম্বর: 518-438-4000 (কল করে 0 চাপতে হবে এবং ঠিকানা জানাতে হবে)
যদি কেউ তাৎক্ষণিক বিপদের মধ্যে থাকেন, তাহলে সরাসরি 911-এ কল করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বাসিন্দাদের সরাসরি National Grid-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
📞 নম্বর: 1-800-867-5222
এছাড়াও অতিরিক্ত সহায়তার জন্য আলবানি সিটির Neighborhood Services Line-এ যোগাযোগ করা যাবে:
🗓 সোমবার – শুক্রবার
📞 518-434-CITY
কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করেছে—নিজ নিজ এলাকার প্রতিবেশী, বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের খোঁজখবর নিতে।
শীতের সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা ও দ্রুত যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।
