নিউজ আলবানি ডেস্ক । জাতীয়তাবাদী দল (বিএনপি) আলবেনী, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শুক্রবার ৬ মার্চ ২০২৬ তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আমিনুর রহমান খোকন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সরকার।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জনাব মাওলানা মোঃ অলিউল্লাহ আতিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সাঈদ। বক্তারা তাদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তার সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার আদর্শ ও নেতৃত্ব দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ তারেক, সহ-সভাপতি মোঃ হাফিজ আলম, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন মানিক, সহ-সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল কাজল, যুগ্ম সম্পাদক জনাব মাজহারুল ইসলাম কিরণ, সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন, জনাব কবির হোসেন অভি, জনাব হামিদুর রহমান, জনাব মোহাম্মদ আলী, জনাব মোঃ খান, কাউসার আহমেদ বাবু, আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জনাব আরিফুল ইসলাম আরিফ। দোয়া শেষে উপস্থিত সবাই ইফতারে অংশগ্রহণ করেন।
