নিউইয়র্ক সিটি রিপোর্টার । নিউইয়র্ক সিটির চায়নাটাউনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো লুনার নিউ ইয়ার উৎসব। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সারিতে ছিলেন নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিসহ অন্যান্য নির্বাচিতদ জনপ্রতিনিধি।
লাল স্কার্ফ ও উৎসবের ব্যানার হাতে তারা ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নেন। ব্যানারে ছিল নতুন বছরের সূচনা, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। অনুষ্ঠানে এশিয়ান আমেরিকান কমিউনিটির ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও সামাজিক অবদানের কথা তুলে ধরা হয়।
নেতৃবৃন্দ বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এশিয়ান আমেরিকানরা নিউইয়র্কের অর্থনীতি, সংস্কৃতি ও নাগরিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বৈচিত্র্যই নিউইয়র্কের শক্তি এই বার্তায় আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো চায়নাটাউন এলাকা।
