নিউইয়র্ক সিটি রিপোর্ট । রোববার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটি ইনক-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল এবং কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
